• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৪৯ (07-May-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর রহমান

৭ মে ২০২৬ সকাল ১০:২৪:৫৩

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর রহমান

গাজীপুর প্রতিনিধি: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে।

৬ মে বুধবার সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।

Ad
Ad

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

Ad

এ ছাড়া অনুষ্ঠানে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে চলমান আলোচনার বিষয়টিও তুলে ধরা হয়।

মেয়র প্রার্থী ড. মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন ও নাগরিকসেবা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ মে ২০২৬ বিকাল ০৫:১৪:৪৭











Follow Us