• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩৪:০০ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

বর্জ্য ফেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’

১৫ জুন ২০২৬ সকাল ১১:৫৯:০৯

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে রাতে অভিযানে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অভিযানে দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

১৪ জুন রোববার রাত ৮টায় জাতীয় সংসদের অধিবেশন শেষে আকস্মিকভাবে শাহবাগ এলাকায় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় বিভিন্ন দোকানের সামনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে অন্তত ১০ জন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে। পাশাপাশি দোকান মালিকদের ভবিষ্যতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রায় দুই ঘণ্টা প্রচারাভিযান চালানো হয়। এ সময় দোকান মালিকদের মাঝে বর্জ্য রাখার ঝুড়ি বিতরণ করা হয়।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অনিয়ম যেখানে পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান চলাকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us