• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলকে ৮ উইকেটে হারিয়ে বড় জয় আর্জেন্টিনার

২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৮:৩৪

ব্রাজিলকে ৮ উইকেটে হারিয়ে বড় জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল, আর্জেন্টিনা যখন মুখোমুখি, তখন উত্তেজনা থাকে তুঙ্গে। তবে  এখন পর্যন্ত ফুটবলেই সীমাবদ্ধ তাদের মহারণ। তবে ফুটবল ছাপিয়ে এখন ক্রিকেটেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। বুয়েন্স আয়ার্সে চলছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

Ad

 ২৮ নভেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করেছে আর্জেন্টিনা। 

Ad
Ad

২০১৯ ও ২০২৪ সালে দুইবারের দেখাতে আর্জেন্টিনা দাপট দেখিয়ে ব্রাজিলকে হারিয়েছিলো। ঘরের মাঠে সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ব্রাজিল ১০৯ রানে থামে। কেবল প্রথম দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। সর্বোচ্চ ৫১ রান লুইস মোরাইসের। ১৭ রান করেন আরেক ওপেনার রেজাউল করিম। ক্রিজে নামা ৯ ব্যাটারের মধ্যে বাকিরা এক অঙ্কের ঘরে থেমেছেন।

আর্জেন্টিনার বোলার লুকাস রসি ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া অগাস্তিন রিভেরো পান দুটি উইকেট।

লক্ষ্যে নেমে পেদ্রো ব্যারনের ৫৩ রানের সুবাদে ১৫তম ওভারে জিতে যায় আর্জেন্টিনা। তার ৪২ বলের ইনিংসে ছিলো ৭ চার ও ১ ছয়। এছাড়া ২৩ রান করে ভালো শুরু এনে দেন আলেহান্দ্রো ফার্গুসন। ওপেনিং দুজনে মিলে ৭৪ রানের জুটি গড়েন। ১৭ রানে অপরাজিত ছিলেন অ্যালান কিশবাউম। অন্য প্রান্তে ৮ রানে টিকে ছিলেন ম্যানুয়েল ইতুর্বে। ১৪.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে আর্জেন্টিনা।

একই মাঠে আজ ২৯ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us