• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১০:০৩:২১ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

পিএসএল

এবার সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:০৬

এবার সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই চুক্তিতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

Ad
Ad

দলটির পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম, এবার সরাসরি চুক্তির মাধ্যমে আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে তিনি পরিবারের কাছে ফিরে এসেছেন। একবারের কালান্দার, সবসময়ই একজন কালান্দার।’

এর আগে গত ৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে পিএসএলে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় পিএসএল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ‘ব্যাটাররা সাবধান- নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’

উল্লেখ্য, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী পরবর্তী মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে। ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে, খেলাধুলার মাঠে রাজনীতি না আনার বার্তা দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

প্রসঙ্গত, লাহোর কালান্দার্স বর্তমান পিএসএল চ্যাম্পিয়ন। গত মৌসুমে দলটির হয়ে বাংলাদেশের একাধিক ক্রিকেটার খেলেছেন। তাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us