• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৩৭ (05-May-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম

৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯

মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে বাবর আজমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। শিরোপা জয়ের আনন্দের মধ্যেও চ্যাম্পিয়ন পার্টি করার সুযোগ পাননি তিনি। কারণ, সামনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ।

৪ মে সোমবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকায় পৌঁছান পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন টেস্ট স্কোয়াডের আরেক সদস্য খুররম শাহজাদ। দুজনই পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন।

Ad
Ad

পিএসএল ফাইনালের দিন সকালে টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে পৌঁছালেও ফাইনাল খেলার কারণে বাবর ও খুররম পরে আসেন।

Ad

সদ্যসমাপ্ত আসরে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। ১১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতকে তিনি ৫৮৮ রান করেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। পিএসএলের ইতিহাসে এক আসরে এত রান আগে কোনো ব্যাটার করতে পারেননি।

তার এই ফর্ম বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তানের জন্য বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
৫ মে ২০২৬ বিকাল ০৫:৫৬:০৮







Follow Us