স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
১৪ মে বৃহস্পতিবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ঘোষণা দেয়।


এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজর কুমারকে।

নাহিদ রানা এই স্বীকৃতি অর্জন করেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। তিন ম্যাচের সিরিজে তিনি ১৬.৭৫ গড়ে এবং ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নেন। সিরিজে তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক ও ম্যাচ জেতানো ভূমিকা রাখে।
মিরপুরে প্রথম ওয়ানডেতে এক উইকেট নিলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পান। চট্টগ্রামে শেষ ম্যাচে নেন আরও ২ উইকেট, যার ফলে বাংলাদেশ সিরিজটি ২–১ ব্যবধানে জিতে নেয় এবং নাহিদ হন সিরিজসেরা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সমান ৮ উইকেট নিয়েছিলেন তিনি এবং এক ম্যাচে প্রথমবারের মতো ফাইফার পান। পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচেও ফাইফার তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন অর্জন পাওয়া তার জন্য বিশেষ অনুভূতি। তিনি সতীর্থদের সহযোগিতা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও দলের জন্য আরও সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available