• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহীন ফকির

১০ অক্টোবর ২০২৩ দুপুর ০১:১৯:৫৭

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহীন ফকির

ভোলা সদর প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Ad

৯ অক্টোবর সোমবার বরিশাল রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি জামিল হোসেনের সভাপতিত্বে সেপ্টেম্বর ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Ad
Ad

এসময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক ও ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি শাহীন ফকির বলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন। আমি ২৪ ঘণ্টার প্রতিটি সময় ভোলাবাসীর যে কোনো সুবিধা-অসুবিধায় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে যে কোনও অসুবিধার কথা জানালে সঙ্গে সঙ্গে ভোলাবাসীর সেই অসুবিধা লাঘব করার আপ্রাণ চেষ্টা করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us