• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৬:০১ (14-May-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৮ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪১:৪৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের মো. মিজানুর রহমান পলাশ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর বুধবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

কারারক্ষী মো. রাসেল জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

তিনি আরও জানান, নিহত পলাশ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম ওয়াজ উদ্দিন। তবে কোন মামলায় তিনি আটক ছিলেন তা জানা যায় নি।

Ad

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us