• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩২:২২ (14-May-2026)
  • - ৩৩° সে:

সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা বিশ্বম্ভরপুর

১৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩১:২৬

সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা বিশ্বম্ভরপুর

সিলেট প্রতিনিধি: সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় বিশ্বম্ভরপুর থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট ডিআইজির কার্যালয়ে এ পুরস্কার পর্ব অনুষ্ঠিত হয়।

এতে শ্রেষ্ঠ থানা পুরস্কার গ্রহণ করেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিকের হাতে নগদ ১০ হাজার টাকা ও পুরস্কার তুলে দেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।

Ad
Ad

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলার ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad

উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা মূল্যায়নের উপর এই পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us