• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:৫২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পেঁয়াজে ভারত ৬০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করায় সংকটে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

২০ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০০:২৪

পেঁয়াজে ভারত ৬০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করায় সংকটে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরো: প্রতিবেশী রাষ্ট্র কোমর ব্যাকা করায় বাংলাদেশের অবস্থা এখন নাজুক। পেঁয়াজ  আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Ad

১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রংপুর নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজ সংকটের কারণে আমদানি করা হতো প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে। বর্তমান আমদানিতে ভারত ৬০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করার কারণে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দেশের যে সকল অঞ্চলে পেঁয়াজ হয় সে সকল জায়গায় পেঁয়াজের ইমপোর্ট বন্ধ করে দেওয়ার কারণে ২০ শতাংশ টান পড়েছে দেশে। সে কারণেই গ্রামের হাট বাজারগুলোতে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Ad
Ad

তিনি আরও বলেন, রবি মৌসুমের নয়া ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে বেড়েছে এখন পেঁয়াজের দাম। এছাড়া আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে। এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আগামী বছরের শুরুতেই সব সংকট কেটে গিয়ে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।

খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোজায় কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বমন্দার অর্থনীতিতে কম বেশি সব দেশেই প্রভাব পড়েছে। সে দিক থেকে বাংলাদেশর অবস্থা একটু নাজুক হলেও আগামী নির্বাচনের পর বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালানোর কথাও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৭:০৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭


Follow Us