• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫১:২৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মান্দায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:৫৩

মান্দায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে ৩ মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৩ অক্টোবর সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকের ‍মুন্সি তাদের এ সাজা প্রদান করেন।

Ad

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের গোলাম সরোয়ার ঝুন্টু (৩০) এবং বড়বেলালদহ গ্রামের নাজমুল ইসলাম (২৭)। তাদের দুজনকে ১ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। অন্যদিকে মাদকসেবনের অভিযোগে চকরামাকান্ত গ্রামের সুজন হোসেনকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

Ad
Ad

এ বিষয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহিন শওকত জানান, মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনের অভিযোগে ঝুন্টু, নাজমুল ও সুজন হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে জেল ও জরিমানা প্রদান করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us