• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৬:১০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা: গ্রেফতার ১

২৫ অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৬:১৮

মেহেরপুরে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা: গ্রেফতার ১

মেহেরপুর পতিনিধি: মেহেরপুরের গাংনীতে এক শিশুকে (১১) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ শিশুর পিতা বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় ১ টি মামলা দায়ের করেন। ২৪ অক্টোবর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উপজেলার কাজিপুর ইউনিয়নে। অভিযুক্তের নাম মো. ফারুক হোসেন (৪৮)। সে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পিতা মাতার অনুপস্থিতি ফারুক প্রতিবেশি ঐ শিশুটিকে মেলা থেকে কিনে আনা মাটির টিয়া পাখি দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসে, পরে পালিয়ে যায় অভিযুক্ত ফারুক। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ২৪/৩৭৬।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে ।

বুধবার দুপুরে গ্রেপ্তার ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us