• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৩:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাইনবোর্ডে পুলিশের ব্যাপক তল্লাশি

২৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫৩:০১

সাইনবোর্ডে পুলিশের ব্যাপক তল্লাশি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ২৮ অক্টোবর শনিবার ভোর থেকেই চলছে পুলিশের তল্লাশি। যাত্রী কিংবা পথচারীকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ খুলে তল্লাশি চালানো হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল কম থাকায় জনসাধারণকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

Ad

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ থানা  ফতুল্লা থানা ও ডিএমপি পুলিশ সাইনবোর্ডে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। ভোর থেকে সকাল ৮টা ১৫টা মিনিট পর্যন্ত কোনো প্রকার মিছিল চোখে পড়েনি।

Ad
Ad

খোরশেদ আলম  নামের এক যাত্রী এশিয়ান টেলিভিশন অনলাইনকে বলেন, সাইনবোর্ড থেকে গুলিস্তান যাবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। গণপরিবহন না পেয়ে অনেককেই বাড়তি ভাড়ায় সিএনজি-অটোরিকশায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিকে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের  উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us