• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:৫৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা, চলছে না দূরপাল্লার যানবাহন

২৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১২:০৮

ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা, চলছে না দূরপাল্লার যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি: ২৮ অক্টোবর শনিবার রাজধানীতে সমাবেশ করবে দেশের বৃহত্তম ২ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ। সমাবেশ ঘিরে ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা। নেই যানবাহনের চাপ, চলছে না দূরপাল্লার কোনো পরিবহন। মনে হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কে যেন বিরাজ করছে অঘোষিত হরতাল । যানবাহন সংকটে বিপাকে পড়েছেন বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ ।

Ad

বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, জাগীর, মহাদেবপুর এবং ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। ফাঁকা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, অভ্যন্তরীণ সড়কে মিনিবাস চলাচল করলেও মহাসড়কে নেই দূরপাল্লার কোনো যানবাহন। মাঝে মধ্যে ২ একটি মালবাহী ট্রাক চলতে দেখা গেছে। প্রাইভেটকার মাইক্রোবাসও কম।

Ad
Ad

পুলিশ প্রশাসন জানিয়েছেন, দেশের বৃহত্তম ২ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ এই ২ দলের সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বৃহস্পতিবার রাত থেকেই সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us