• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩১:৫১ (14-May-2026)
  • - ৩৩° সে:

দর্শনা সীমান্তে ৭ কেজি রুপাসহ ২ চোরাকারবারি আটক

৩ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৪৬:২১

দর্শনা সীমান্তে ৭ কেজি রুপাসহ ২ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার থানার অন্তর্গত বাড়াদী সীমান্তে প্রায় ৭ কেজি দানাদার রুপাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।

আটক চোরাকারবারি আবু ববক্কর (২২) হৈয়বতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ইমার হামজা (২৩) একই এলাকার হিসাব আলীর ছেলে।

Ad
Ad

১ নভেম্বর বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে বিজিবির বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে  সীমান্তবর্তী হৈবতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬ কেজি ৯শ ৯০ গ্রাম দানাদার রুপা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

Ad

এ ঘটনায় বাড়াদী ক্যাম্পের হাবিলদার মনির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us