• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:২০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদী স্টেশনে পাওয়া গেলো বোমা সদৃশ্য বস্তু

৩ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৪:২০

ঈশ্বরদী স্টেশনে পাওয়া গেলো বোমা সদৃশ্য বস্তু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী জংসন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। ২ নভেম্বর রাতে বস্তুটি দেখার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে ২ নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেচানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা। রাত ১০ টার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

Ad
Ad

ঘটনাটি খতিয়ে দেখতে রাজশাহী র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুজ্জামান রুমেল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০








Follow Us