• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫৮:০৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বিজয়নগ‌রে জামাতার হা‌তে শশুর খুন

৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৩২:২৭

বিজয়নগ‌রে জামাতার হা‌তে শশুর খুন

বিজয়নগর (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতি‌নি‌ধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী সংসার কর‌তে অস্বীকার করায় মে‌য়ের জামাইর হা‌তে খুন হ‌য়ে‌ছেন শ্বশুর। নিহত ব‌্যক্তির নাম  মো. হাফিজুর রহমান (৬২)। তি‌নি চম্পকনগর ইউনিয়‌নের নূরপুর গ্রা‌মের মৃত শু‌লো রহমা‌নের ছে‌লে।

জানা যায়, আজ ৪ ন‌ভেম্বর শনিবার ভোর ৪টার সময় উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই ওই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।  

নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তা‌দের ম‌ধ্যে ব‌নিবনা ছিল না । এক পর্যা‌য়ে না‌হিদা স্বামীর সংসার কর‌তে অস্বীকার করে।

এতে শামীম মিয়া ক্ষিপ্ত হ‌য়ে শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।  

এ বিষ‌য়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহ‌ম্মেদ জানান, মৃত‌দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চল‌ছে । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us