• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চারঘাটে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার ১

২৩ নভেম্বর ২০২৩ রাত ০৯:৫৪:২৩

চারঘাটে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার ১

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ১ কেজি ৯৬৫ গ্রাম বিস্ফোরক দ্রব্যসহ মো. হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

Ad

২২ নভেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার চকমোক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

র‌্যাব জানায়, গ্রেফতার হেলাল বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে বিস্ফোরক দ্রব্য রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার চকমোক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০০ গ্রাম গান পাউডার, ছোট ছোট কালো পাথর-৪৮০ গ্রাম, কাচের ভাংগা টুকরা-৩০০ গ্রাম ও ছোট ছোট কাটা তার-২৮৫ গ্রামসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নামে ইতোপূর্বে অস্ত্র, মাদক, মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার অফিসার ইন-চার্জ এএসএস সিদ্দিকুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us