• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে নদী ও পুরান ঢাকার ঐতিহ্যের সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন

২৯ নভেম্বর ২০২৩ সকাল ১১:৫১:১৬

কেরানীগঞ্জে নদী ও পুরান ঢাকার ঐতিহ্যের সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে নদীর ঐতিহ্য, পুরান ঢাকা থেকে শেখা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ।

Ad

২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফ্রান্সের বিশিষ্ট স্থপতি ক্লাউদিও সেকি এবং ভারতের বিখ্যাত স্থাপত্য পরামর্শক কমলিকা বোসের নেতৃত্বে কর্মশালায় মুম্বাই, প্যারিস এবং ঢাকার স্থাপত্যবিদ্যার ৪৯ জন শিক্ষার্থীর গবেষণামূলক কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে সৃজনশীল কাজের প্রদর্শনের চেয়ে, বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস সংস্কৃতি ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মানুষের ইতিহাস তরুণ স্থপতিদের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Ad
Ad

এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আলিয়ঁস ফ্রঁসেজের স্থপতি লুইস লোপেজ, ম্যাথিউ লুকাস, মনিকা লিবারাত সান্দ্রা, অধ্যাপক হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রাফি হোসেন উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us