• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০১:২৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

২ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২৭:৫৯

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।

Ad

১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) মোটরসাইকেলে দুজন আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। মোটরসাইকেলটি রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ডোগার দোকানের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে পেছন থেকে মোটরসাইকেল পথচারী মজিবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। পরে মোটরসাইকেলের অপর আরোহী মো. ইউসুফকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us