• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের গাংনীতে বেগম রোকেয়া দিবস পালন

৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫১:১৮

মেহেরপুরের গাংনীতে বেগম রোকেয়া দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরানি আল হাসান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার পাঁচ জয়িতা নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেনে অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us