• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০০:৫৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

১১ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৩:১৬

নীলফামারীতে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রোববার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Ad

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।

Ad
Ad

সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান জানান, নীলফামারী জেলায় ৩ লাখ ৭ হাজার ৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ উপজেলা ও ২ পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৩৯২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৬৫৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ৬ থেকে ১১মাস বয়সী শিশু ১৩০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৫৪ জন শিশু।

অপরদিকে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল, সিভিল সার্জন দফতরের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ আতিকসহ অনেকে অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us