• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৮:০৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

১৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৫০:৩৪

সিলেটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাইদুল ইসলামে নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Ad

১৬ ডিসেম্বর শনিবার রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাচ্ছিলেন। পথে তামাবিল সিলেট-মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us