• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৯:৫১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় সৃজন মেধাবৃত্তির ফল প্রকাশ

১৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২০:৩৯

রাঙ্গুনিয়ায় সৃজন মেধাবৃত্তির ফল প্রকাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সৃজন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল হস্তান্তর ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১৮ ডিসেম্বর সোমবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন ‘সৃজন’-এর কার্যকরী কমিটির সভাপতি বিধান দেওয়ানজীর। 

সাধারণ সম্পাদক এম মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার নন্দী। 

বিশেষ অতিথি ছিলেন উদ্ভাবক সাইফুল্লাহ সরোয়ার, শিক্ষক অঞ্জন চক্রবর্তী, ছোটন বড়ুয়া, সুজন ঘোষ, রতন দে, চমক সাহা, মণীষা দে প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে সৃজন মেধা বৃত্তি পরীক্ষার সচিব কেতন সাহা কার্যকরী কমিটির হাতে ফলাফল হস্তান্তর করেন এবং ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us