• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৬:৫৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ছিনতাইয়ের কবলে সাংবাদিক: গ্রেফতার ২

১৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:১৬

কেরানীগঞ্জে ছিনতাইয়ের কবলে সাংবাদিক: গ্রেফতার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক রাকিব হোসেনের নগদ টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ ডিসেম্বর সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, ১৬ ডিসেম্বর শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি বাসা থেকে বের হয়ে ঢাকার পথে যাচ্ছিলেন সাংবাদিক রাকিব হোসেন। পথে বেগুনবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে রিকশা থামিয়ে নগদ ২৬ হাজার ৯০০ টাকা, স্যামসাং গ্যালাক্সি M31 ফোন, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, সাংবাদিক পরিচয়পত্র কার্ড ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব হোসেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মাহবুব আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us