• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

১৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৬:১৫

সৈয়দপুরে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Ad

১৮ ডিসেম্বর সোমবার পরিবেশ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

সৈয়দপুর উপজেলার কামারপুকুর আইসঢাল এলাকায় মো. লাবু সরকারের মালিকানাধীন মেসার্স এ বি ব্রিকস এবং কুজিপুকুরে মো. আব্দুল রাজ্জাক রাজুর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২ ইটভাটার মালিককে অনুমোদন বিহীন কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল সদস্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us