• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মিছিল থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২৯:৫৫

নোয়াখালীতে মিছিল থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের সমর্থনে মিছিল থেকে বিএনপির ৩ নেতাকে গ্রেফাতর করেছে পুলিশ।

Ad

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।  

Ad
Ad

গ্রেফতাররা হলেন, চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল ও যুবদল নেতা মো. জহিরুল ইসলাম ওরফে সুমন।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us