• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৯:১১ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৫:৩৫

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ছালামত মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে কালাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ছালামত মিয়া শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। ছালামত মিয়ার দুই মেয়ে ও তাদের উভয়ের স্বামী বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন।

Ad
Ad

স্থানীয়রা জানান, কালাপুর গ্যাস পাম্প সফর উল্লাহ মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ছালামত মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Ad

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us