• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

একটি জাল ভোট পড়লেই সেই কেন্দ্র বন্ধ করা হবে: ইসি আহসান হাবিব

৩১ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৪৯:৫২

একটি জাল ভোট পড়লেই সেই কেন্দ্র বন্ধ করা হবে: ইসি আহসান হাবিব

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, একটি জাল ভোট পড়লেই প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।

Ad

৭ জানুয়ারির নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স দেখাবে। প্রার্থী যত শক্তিশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।  

Ad
Ad

৩০ ডিসেম্বর শনিবার বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






Follow Us