• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১১:২৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪৬:৫৯

নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ও চৌহালী উপজেলার ৪ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Ad

তারা হলেন, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি বাবুল সরকার ও সদস্য ইউনুছ সিকদার।

Ad
Ad

৩১ ডিসেম্বর রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হল।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us