• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:৪৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত তিস্তা

৪ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৪২:৩০

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত তিস্তা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর তিস্তা নদীতে আসছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। এদের কলকাকলীতে তিস্তার চারপাশ এখন মুখরিত।

Ad

বিভিন্ন দেশ থেকে আসা এ সকল পাখি কখনো ডানা মেলে আকাশে উড়ছে আবার কখনো সাঁতার কাটছে তিস্তার বুকে। আর নানা রঙের পাখি দেখতে অনেকে আসছেন তিস্তা পাড়ে বেড়াতে।

Ad
Ad

নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার তিস্তা নদী। এ নদীর চরে এখন বিচরণ করছে অসংখ্য পরিয়ায়ী পাখি।

প্রতি বছর শীতের সময় সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ চীন, লাদাখ থেকে এসব পাখি আসে। তিস্তায় আসা পাখিদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ হাঁস, লম্বাপা তিসাবাজ, জিরিয়া, টিটি, মনকান্ড, চখাচখিসহ ৫০ থেকে ৫৫ প্রজাতির পাখি।

সম্প্রতি তিস্তার নদী থেকে এসব পাখির ছবি তুলেছেন সৌখিন আলোকচিত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। তিস্তায় দুর্লভ পাখিদের বিচরণ সম্পর্কে তিনি বলেন, প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিস্তায় পরিয়ায়ী পাখিরা আসে। তবে এবার বেশ কিছু নতুন পরিয়ায়ী পাখির দেখা পাওয়া গেছে তিস্তায়।

তিনি আরও বলেন, তিস্তায় যেন পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে করা যায় এজন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত।

এদিকে সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন বলেন, শীতে এসকল পাখি বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে নীলফামারীর নীলসাগর, তিস্তা, দিনাজপুরের রামসাগরসহ বেশ কিছু স্থানে এসব পাখি আসে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us