• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:১৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

হ্যাট্রিক করলেন নিক্সন চৌধুরী

৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪৩:১৩

হ্যাট্রিক করলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে হ্যাট্রিক করে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

Ad

তিনি ঈগল প্রতীক নিয়ে ১ লক্ষ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৬৬ ভোট।

Ad
Ad

এ আসনে মোট ১৮৯টি কেন্দ্রের প্রত্যেকটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লক্ষ ৬১ হাজার ৮ শত ৪৫ জন।

প্রতিক্রিয়া জানতে চাইলে এক ছাত্রলীগ নেতা বলেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, এখনো আছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা তাকে পাব। এলাকার মানুষ তার বিজয়ে উল্লাসে মেতে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us