• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৬:০৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহ-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম

৮ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:৩৬

ময়মনসিংহ-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম।

Ad

ধোবাউড়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ৫৮৮জন। ৪৯টি কেন্দ্রে ৬১ হাজার ৮২ জন ভোটাধিকার ভোট প্রয়োগ করেন। স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৭৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জুয়েল আরেং পেয়েছেন ২৫ হাজার ৯৩ ভোট।

Ad
Ad

হালুয়াঘাট উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৩০৯ জন। ৯৪টি কেন্দ্রে ১ লক্ষ ৮৯ হাজার ৯৬ জন ভোটাধিকার ভোট প্রয়োগ করেন। স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ৭৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জুয়েল আরেং পেয়েছেন ৪৭ হাজার ৯৪৯ ভোট।

সর্বমোট দুই উপজেলায় সায়েম পেয়েছেন ৯৩ হাজার ৫৩১ ভোট ও জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট।

হালুয়াঘাট সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবিদুর রহমান ও ধোবাউড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us