• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫৭:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৬ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৬:২৩

হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে আদালত ভবনের ৩ তলা থেকে স্ত্রী সিমা আক্তারকে নিচে ফেলে দিয়েছে স্বামী। পরে স্বামী মামুনুর রশিদ নিজেও ঝাঁপ দিয়ে নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Ad

১৫ জানুয়ারি সোমবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহত দুজনকেই মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুন মেহেরপুর গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আবুল কাসেমের ছেলে ও সিমা আক্তার তেতুলবাড়িয়া রামদেবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, প্রায় এক যুগ পূর্বে সীমার সাথে মামুনুরের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক চাওয়াকে কেন্দ্র করে সীমা তার স্বামী মামুনুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার হাজিরা দিতে এসে সীমা ও মামুনুর আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে মামুন সীমাকে জাপটে ধরে ৩ তলা থেকে নিচে ফেলে দেয়। পরে সে নিজেও নিচে ঝাঁপিয়ে পড়ে।

তাদের এই আকস্মিকতায় আদালত ভবনে দাঁড়িয়ে থাকা সকলেই অবাক হয়ে য়ায়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এসে দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

Follow Us