• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে দেহ ব্যবসার অভিযোগে দুই নারীসহ চার জনকে গণধোলাই

১৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫৪:০৮

লালপুরে দেহ ব্যবসার অভিযোগে দুই নারীসহ চার জনকে গণধোলাই

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেহ ব্যবসার অভিযোগে দুই নারীসহ চার জনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

Ad

১৬ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের আব্দুল রশিদের বাড়ি থেকে দুই নারী এবং দুই পুরুষসহ মোট চার জনকে আটক করে এলাকাবাসী।

Ad
Ad

আটকরা হলেন উত্তর লালপুর গ্রামের বরাত আলী(৫৫), লালপুরের বুধপাড়া গ্রামের মামুন (৫০), উপজেলার পালুহা গ্রামের শিলা খাতুন (২৭), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খাদিজা খাতুন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আব্দুর রশিদ তার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে নারীদের নিয়ে এসে দেহ ব্যবসা করে আসছিলো।

মঙ্গলবার রাতে দুই নারী এবং দুই পুরুষকে নিজ বাড়িতে নিয়ে এসে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসীরা এসে তাদের আটক করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহাম্মেদ জানান, দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us