• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩২:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দাদাকে পিটিয়ে হত্যা করলো নাতি, দাদি হাসপাতালে

১৭ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩৯:০০

দাদাকে পিটিয়ে হত্যা করলো নাতি, দাদি হাসপাতালে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধ দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি রাব্বী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদিও।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ১৭ জানুয়ারি বুধবার সকালে কালিহাতী থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

Ad
Ad

নিহত আব্দুল মান্নান উপজেলা আউলটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দার আলী প্রবাসী।

নিহত মান্নানের ছেলে হাফিজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বী ও রাব্বীর মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে দাদা ও দাদির শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুতর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, নিহত আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে আটকের অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১


Follow Us