• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৫:২৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক

১৭ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫৩:১৬

ফরিদপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

Ad

১৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটরা হলো- চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।

Ad
Ad

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপ-পরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল পাওয়ার পরে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।  

ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়।

তিনি আরও জানান, মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটক ব্যক্তিদের নামে মাদক মামলা রুজু করে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us