• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ইসলামী বক্তা তাহেরীর গাড়িতে হামলা

১৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৮:২৩

কুমিল্লায় ইসলামী বক্তা তাহেরীর গাড়িতে হামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বক্তা তাহেরী গাড়িতে ছিলেন না বলে জানা যায়।

Ad

১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।  

Ad
Ad

প্রায় ৯ মিনিটের ওই লাইভে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘এ নিয়ে আমার গাড়ি ২৩ বার ভাঙচুর করা হয়েছে। এর আগে আমি কখনো এ বিষয়ে লাইভে আসিনি। এবার এই বিষয় নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম। আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি, সেজন্য দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় একটি মাহফিল করছিলাম, মাহফিলস্থলে পৌঁছে খাওয়া-দাওয়ার পর আমি স্টেজে উঠে যাই। মাহফিল শেষ করে এসে দেখি দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে।’

গিয়াস উদ্দিন তাহেরী আরও বলেন, ‘যুগ যুগ ধরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্চিত হয়েছেন। এ ধরণের ঘটনা নতুন নয়। যারা এ কাজ করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us