• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৫:৫৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে যমজ দুই পুত্রকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন মা

২১ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫০:৫৬

মৌলভীবাজারে যমজ দুই পুত্রকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন মা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৩ বছর বয়সী নিজের যমজ দুই পুত্র সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন মা। এ ঘটনায় মা রিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২০ জানুয়ারি শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের রাউতগাঁও উত্তরভাগ গ্রামে এই ঘটনা।

Ad
Ad

নিহত শিশুরা হলো, রমচাল ইউনিয়নের রাউতগাঁও উত্তরভাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে  রাদিয়ন আহমেদ (৩) ও রাইয়ান আহমেদ (৩)।

বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রিমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন।

স্বামী বাচ্চু মিয়া শনিবার গভীর রাতে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময়  বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৩ বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রকে পানিতে চুবাচ্ছে। এসময় স্বামী ও তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভোট দিলেন মির্জা ফখরুল
ভোট দিলেন মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩



জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৭:২২

ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৪:৩৪


Follow Us