• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩২:০৭ (14-May-2026)
  • - ৩৩° সে:

হোমনায় ৪ প্রাইভেট হাসপাতালকে দেড় লখ টাকা জরিমানা

২২ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০২:৪০

হোমনায় ৪ প্রাইভেট হাসপাতালকে দেড় লখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনায় দক্ষ টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে হাতপাতাল পরিচালনা করায় ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ জানুয়ারি রোববার উপজেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে হোমনা মর্ডান হাসপাতালকে ১ লক্ষ টাকা, নিরাপদ হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, খিদমা ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং হাসপাতাল ও ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোহাম্মদ রাহিদুজ্জামান ও হোমনা থানা পুলিশের একটি টিম।

Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us