• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:০৯:০৮

রায়পুরায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের আলগী বাজার শাখার প্রায় ৮ কোটি টাকা নিয়ে উদাও হয়েছেন এজেন্সি ম্যানেজার মো. শহিদুল ইসলাম। ২৭ জানুয়ারি শনিবার এ বিষয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম পাঠিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

Ad

তদন্ত টিমের প্রধান হলেন এম এ মান্নান। তিনি শনিবার দুপুরে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে আসেন আলগী বাজারের ওই এজেন্ট ব্যাংকিং শাখায়।

Ad
Ad

এ সময় তিনি ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলেন। তদন্ত টিম আসার খবরে আশার আলো দেখছেন ভুক্তভোগী গ্রাহকরা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আলগী শাখাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিনই গ্রাহকরা এসে ভিড় জমাচ্ছেন শাখাটির সামনে। শনিবারও তদন্ত টিম আসার খবরে ব্যাংকটির সামনে এসে ভিড় জমিয়ে কান্নাকাটি শুরু করেন অনেক গ্রাহক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us