• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০১:০০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৮ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬:১৯

নবীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

Ad

২৮ জানুয়ারি রোববার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আনোয়ার হোসেন কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস বিদুৎ প্লান্ট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেনের। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্রদেব জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us