• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিদেশি মদসহ আটক ২

৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩৮:৪৮

কুমিল্লায় বিদেশি মদসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৪৮ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

Ad

৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে র‌্যাব'র একটি বিশেষ দল জেলার সদর দক্ষিণ মডেল থানার কালির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযানে রবিউল হোসেন (৩২) ও মো. কবির হোসেন (৩৭) নামের ২ মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৪৮ বোতল বিদেশি মদ ও ১টি অটো মিশুক উদ্ধার করে র‌্যাব।

আটক আসামি রবিউল হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দিশাবন গ্রামের মো. ফজর আলীর ছেলে এবং মো. কবির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দিশাবন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক কারবারি ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

মাদকের মতো সামাজিক ক্যান্সারের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us