• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫০:৪০ (14-May-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০১:০৩

মহাদেবপুরে পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু
“ফাইল ছবি”

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামে। নিহত ফজলুর রহমান ওই গ্রামের পচন চৌকিদারের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ছাগলকে খাওয়ানোর জন্য বাড়ির পাশের একটি আম গাছে উঠে পাতা কাটছিল ফজলু। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us