• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে বসন্তবরণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৮:৪৪

ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে বসন্তবরণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপন করা হয়েছে।

Ad

১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী খায়রুল ইসলামের সভাপতিত্বে ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় বসন্তবরণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। এতে কেক কেটে সন্ধ্যাকালীন এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।

Ad
Ad

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসাহাক আলী মালীথা, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান।

স্বপ্নদ্বীপ রিসোর্টের বর্ষপূর্তি, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একইদিনে হওয়ায় রিসোর্টের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও সর্বসাধারণ অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us