• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৯:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে স্মাইলের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

১৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৩:৫৭

গাজীপুরে স্মাইলের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ভালোবাসা দিবসে পথশিশুদের পিঠা খাওয়ানোর উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্মাইল ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মৌমি’র সঞ্চালনায় উদ্বোধন করেন দৈনিক যুগান্তর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন।

Ad
Ad

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী স্বজন সমাবেশের নাহিদা ইসলাম ইয়াসমিন, জেসমিন কেয়া, স্মাইল ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া রিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উম্মে আয়মান লিমা, নিলিমা আক্তার, তাবাসসুম আক্তার, নাদিম আহম্মেদ জয় প্রমুখ।

পরে ছিন্নমূল পথশিশুদের হাতে দেশীয় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ফুল পিঠা, পাটিসাপটা পিঠা, বাদামী পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়া ও কলাসহ বিভিন্ন ধরনের পিঠাপুলি তুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us