• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৮:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন দীপংকর দাশ

১৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১১:২৬

তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন দীপংকর দাশ

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দীপংকর দাশ। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাঙামাটির রাজস্থলী বাজারের ব্যবসায়ী দীপংকর দাশ (৪০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Ad

১৭ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজস্থলীর মহব্বতপাড়া গ্রামের মৃত অমল দাশের ছেলে। দীপংকর দাশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই শংকর দাশ। তিনি জানান, এরই মধ্যে রোববার শেষকৃত্য সম্পন্ন করে তাকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।

Ad
Ad

এর আগে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার নিজের চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল করেজ (চমেক) হাসপাতালে ‍নিয়ে যান। কিন্তু তারপরেও অবস্থা জটিলতর হতে থাকায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এর ঠিক তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় দীপংকরের মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবারের স্ত্রী, দুই সন্তান মা অসহায় হয়ে পড়েছেন । এলাকায় বয়ছে শোক। এমনটায় জানিয়েছেন নিহতের বড় ভাই শংকর দাশ। তিনি বলেন, রবিবার ধর্মীয় কাজ সম্পদান  শেষে পারিবারিক শশানে দাহ  করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us