• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩

১৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৩:১৬

গাইবান্ধায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি শুকনা গাঁজাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২ মাদক ব্যবসায়ীসহ পৃথক অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ১ ডাকাত সর্দারকে আটক করেছে সাদুল্লাপুর থানার পুলিশ।

১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে গোপন খবরের ভিত্তিতে গাইবান্ধা এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময়ের নেতৃত্বে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ শুকুর মিয়াসহ সঙ্গীয় র্ফোস উপজেলার ধাপেরহাটে ঢাকা-রংপুর মহাসড়কের ওভারব্রিজ সংলগ্ন স্থানে টাঙ্গাইলের দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।

Ad
Ad

ট্রাকে থাকা বিশেষ কায়দায় লুকানো ১৩ কেজি শুকনা গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাকসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

Ad

আটক মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল হক, একই উপজেলার দেওয়ানী খামার গ্রামের বেলাল হোসনের ছেলে খোকন মিয়া।

এ বিষয়ে সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক ২ আসামিসহ ১ ডাকাত সর্দারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০








Follow Us