• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৫:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৪৫:০৭

বাগাতিপাড়ায় ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৩১তম বইমেলার উদ্বোধন করা হয়েছে। ৫ দিনব্যাপী এ বই মেলার আয়োজন করে আমরা  ক‘জন স্পোর্টিং ক্লাব।

Ad

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বিহারকোল এলাকার মডেল মসজিদ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উড়িয়ে ও পতাকা উত্তোলন করে এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ও এম এ এম উায়সাল আহম্মেদ, যুগ্ম সচিব (অব.) ময়ল কুমার রায়, বাগাতিপাড়া পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, আজিজুর রহমান, সুকুমার মুখার্জী ও পুলক কুমার রায় প্রমুখ।

বই মেলায় ৪২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে এবং ৫ দিনব্যাপী মেলা মঞ্চে প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃতি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক তোসাদ্দেক সরকার তিতাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩১:০১

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৫:২৭


সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


Follow Us