• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৪৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১১:৫৭

লক্ষ্মীপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত
“শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. তারেক বিন রশিদসহ জেলা পুলিশের কর্মকর্তারা”

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মো.গোলাম ফারুক পিংকু ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

Ad
Ad

পরে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. তারেক বিন রশিদসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

Ad

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬


Follow Us